ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

যুদ্ধাপরাধীকে শহীদ বলা জাতির সঙ্গে ধৃষ্টতা: তথ্যমন্ত্রী

যুদ্ধাপরাধীকে শহীদ বলা জাতির সঙ্গে ধৃষ্টতা: তথ্যমন্ত্রী
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯ | ০৩:৫৭ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯ | ০৪:০০

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘রাজাকার, যুদ্ধাপরাধী ও দণ্ডপ্রাপ্ত আসামি কাদের মোল্লাকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করে দৈনিক সংগ্রাম পত্রিকায় যেভাবে খবর ছাপানো হয়েছে, তা জাতির সঙ্গে ধৃষ্টতা।’

সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেওয়ার পর তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘মানবতাবিরোধী অপরাধে ফাঁসি হওয়া কাদের মোল্লাকে শহীদ বলায় পত্রিকাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দৈনিক সংগ্রাম পত্রিকার মিডিয়া তালিকাভুক্তি ও ডিক্লারেশন বাতিলের জন্য মন্ত্রণালয়ের ডিএফপি (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর) ও জেলা প্রশাসন থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা-মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অপতৎপরতার কোনও ছাড় নেই।  স্বাধীনতার ৪৯ বছর পরেও মুক্তিযুদ্ধের বিপক্ষের অপশক্তির আস্ফালন মেনে নেওয়া যায় না। যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়।’

আরও পড়ুন

×