ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন আতিকুল ও তাপস

মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন আতিকুল ও তাপস
×

মো. আতিকুল ইসলাম (বায়ে) ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯ | ০৩:০২ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ | ০৬:২৬

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেমের হাতে মনোনয়নপত্র জমা দেন আতিকুল।

এ সময় আওয়ামী লীগ ঢাকা উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি, ফুটবলার সালাহউদ্দিনসহ বিজনেস কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল বাতেনের হাতে মনোনয়নপত্র জমা দেন তাপস।

এ সময় তার সঙ্গে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×