ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে গণবিক্ষোভ

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে গণবিক্ষোভ
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০ | ০৮:২৬

নির্বাচনী ইশতেহার অনুসারে চাকরিতে আবেদনের বয়সসীমা না বাড়িয়ে সরকার ২৮ লাখ মেধাবীকে ঠকাচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করাসহ চার দফা দাবিতে গণবিক্ষোভে পরিষদের নেতারা এ মন্তব্য করেন। আগামী এক সপ্তাহের মধ্যে দাবি না মানা হলে কঠোর কর্মসূচিরও হুমকি দেন তারা।

কর্মসূচিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে বিক্ষোভকারীরা বলেন, বিশ্ব আপনাকে মানববতার মা হিসেবে আখ্যা দিয়েছে। তাই দেশের ২৮ লাখ শিক্ষিত যুব সমাজের প্র্রতি সুদৃষ্টি না দিলে তা হবে এক ধরনের অমানবিকতা।

শিক্ষার্থীরা জানান, বর্তমানে বিশ্বের ১৬২ উন্নয়নশীল ও উন্নত দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বা তার ঊর্ধ্বে। সেখানে বাংলাদেশের শিক্ষিত যুব সমাজ কেন মাত্র ৩০-এ মৃত? তারা দেশ ও জাতির সেবা করতে শুধু চাকরিতে আবেদনের সুযোগ চেয়েছেন। তারা বলেন, 'আশা করি প্রধানমন্ত্রী অতিদ্রুত চার দফা দাবি মেনে নিয়ে লাখো চাকরি প্রার্থীর মুখে হাসি ফোটাবেন। শিগগিরই দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।'

বিক্ষোভে বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী ও সুরাইয়া ইয়াসমিনসহ উপস্থিত ছিলেন রেশমা আক্তার, উজ্জল সরকার, এস.এ. সজীব আহমেদ, মোছাদ্দেক আলী রাসেল প্রমুখ।

আরও পড়ুন

×