ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ঢামেক হাসপাতালের পাশে নবজাতকের লাশ

ঢামেক হাসপাতালের পাশে নবজাতকের লাশ
×

ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ০৯:২৩

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নার্সিং ক্যান্টিনের পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার আনুমানিক একদিন বয়সী শিশুর লাশটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার উপপরিদর্শক আবদুল কাদের জানান, নার্সিং ক্যান্টিন ও গণপূর্ত ভবনের পাশে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকটি পড়ে ছিল। পরে উদ্ধার করে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের এ কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে, ভূমিষ্টের পরই নবজাতকটি মারা যায়। এরপর কেউ লাশটি সেখানে ফেলে গেছে।

আরও পড়ুন

×