ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মামা-ভাগ্নে নিহত

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মামা-ভাগ্নে নিহত
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০ | ২৩:০০ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ | ২৩:০৫

রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় দু'জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাদ্দাম মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আনোয়ার হোসেন (৪০) ও সালাউদ্দীন (২০)। তারা সম্পর্কে মামা–ভাগ্নে। তাদের গ্রামের বাড়ি কুমিল্লায়।

নিহত আনোয়ারের স্ত্রী সাহেদা জানান, তার স্বামী ও ভাগ্নে মতিঝিল এলাকায় পানির ব্যবসা করতেন। বৃহস্পতিবার রাতে রাস্তা পারাপারের সময় একটি বাস তাদের ধাক্কা দেয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক দু'জনকেই মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×