ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা প্রত্যাশা তাবিথের

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা প্রত্যাশা তাবিথের
×

গণসংযোগে তাবিথ আউয়াল

সমকাল প্র‌তিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০ | ০১:২৯

পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর কাছে নির‌পেক্ষতা প্রত্যাশা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। তিনি বলেছেন, নির্বাচনে তারা নিরপেক্ষভাবে দা‌য়িত্ব পালন করলে বি‌রোধী দ‌লের পোলিং এজেন্ট‌দের কেউ বের কর‌তে পার‌বে না।

মঙ্গলবার পৌ‌নে ১২টার দি‌কে শেরশাহ সুরী ঈদগাঁও মা‌ঠের সাম‌নে পথসভায় তি‌নি এসব কথা ব‌লেন।

এরপ‌র তি‌নি টাউন হল, জা‌কির হো‌সেন রো‌ড, কাজী নজরুল ইসলাম রোড, নূরজাহান রো‌ডের মো‌ড়ে পথসভা কর‌বেন।

নির্বাচন ক‌মিশ‌নের প্র‌তি আহ্বান জা‌নি‌য়ে তা‌বিথ আউয়াল ব‌লেন, নির্বাচন কমিশন (ইসি) নির‌পেক্ষ ভূ‌মিকা পালন করুন। যা‌তে ভোটাররা ভয়ভী‌তি মুক্ত হ‌য়ে ভোট প্র‌য়োগ কর‌তে পা‌রেন। আমরা ইসিতে ১৪০টির বেশি অভিযোগ দিয়েছি। এগুলো আমলে না নিয়ে ১০২টি নিষ্পত্তি করে দিয়েছে। এই যদি হয় ইসির ভূমিকা তাহলে ঢাকায় নির্বাচনের যে উৎসব আছে তা বিলীন হয়ে যাবে।

তিনি বলেন, ভোটের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। আপনারা সজাগ থাকুন। প্রত্যেকে সকাল সকাল ভোট দিতে যাবেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ভয় পাচ্ছে। গণঅভ্যুত্থান ঘটে গেছে। এবার ধানের শীষে ব্যাপক ভোট পড়বে। তাই তারা বিশৃঙ্খলা ও বির্তক সৃষ্টি করবে। আমরা কোনো সুযোগ দিব না। ১ তারিখ সবাই ভোট কেন্দ্রে গিয়ে আমরা ভোট দেব। আমরা সবচেয়ে বড় পরির্বতন আনবো, জনগণের ক্ষমতা ফিরিয়ে আনবো।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন-বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা আতাউর রহমান ঢালী, ৩১ নম্বর ওয়ার্ডের ক‌মিশনার সা‌জেদুল হক র‌নি, ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো, লিটন মাহমুদ বাবু, নির্বাহী ক‌মি‌টির সদস্য নিপুন রায় চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএন‌পির সহ সভাপ‌তি মুন্সি বজলুল বা‌সিদ আঞ্জু, দফতর সম্পাদক এ‌বিএম রাজ্জাক, ম‌হিলা দ‌লের সাধারণ সম্পা‌দিকা সুলতানা আহ‌মেদসহ বিএন‌পি ও তার অঙ্গ সহ‌যো‌গী সংগঠ‌নের নেতাকর্মীরা।


আরও পড়ুন

×