ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বিএনপি মহাসচিবের কাছে ভোট চাইলেন আতিকুল

বিএনপি মহাসচিবের কাছে ভোট চাইলেন আতিকুল
×

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পেয়ে ভোট ও দোয়া চান আতিকুল ইসলাম। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০ | ০১:৪১ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ | ০১:৪৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ভোট ও দোয়া চাইলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের নীচতলায় বিএনপির নেতাদের পেয়ে ভোট চান আতিকুল। 

এ সময়ে বিএনপির মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ আরও অনেকে ছিলেন। প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, কোষাধক্ষ্য শ্যামল দত্তসহ অন্যরা ঘটনাস্থলে ছিলেন।

এ সময় আতিকুল ইসলামকে বিএনপি মহাসচিব বলেন, আমি ঢাকা সিটির ভোটার নই। ঠাকুরগাঁওয়ের ভোটার। তবে সব প্রার্থীর জন্যই দোয়া থাকবে, যাতে একটা সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়। আতিকুল ইসলাম এ সময় বিএনপির অন্যান্য নেতার কাছেও ভোট চান এবং তাদের সঙ্গে হাত মেলান। 

আরও পড়ুন

×