ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ঢাকা উত্তরের ৩৪ নম্বর ওয়ার্ডে শেষ মুহূর্তে বিএনপির প্রার্থী বদল

ঢাকা উত্তরের ৩৪ নম্বর ওয়ার্ডে শেষ মুহূর্তে বিএনপির প্রার্থী বদল
×

মাসুম খান রাজেশ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ১০:১৬

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের দু'দিন আগে একটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী পদে পরিবর্তন আনল বিএনপি।

বুধবার ঢাকা উত্তর সিটির ৩৪নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওসমান গণি শাহজাহানের পরিবর্তে মাসুম খান পারভেজকে সমর্থন দেওয়া হয়। বিএনপির ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও দলের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ৩৪নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালীকে দেওয়া এক চিঠিতে বলা হয়েছে, মাসুম খান রাজেশের (ঠেলাগাড়ি) নির্বাচনী কার্যক্রম ও প্রচার চোখে পড়ার মতো অবস্থানে থাকায় নির্বাচন পরিচালনা কমিটির সুপারিশে বিএনপি শাহজাহানের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে রাজেশকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায় ওয়ার্ডের আওতাধীন বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোকে রাজেশের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বলা হয়েছে। রাজেশ ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগ দলীয় এমপি সাদেক খানের ভাতিজা।

আরও পড়ুন

×