ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

১৪ দলের নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান নাসিমের

১৪ দলের নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান নাসিমের
×

মোহাম্মদ নাসিম- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ১৩:২০ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ | ১৩:২৬

ঢাকার দুই সিটি নির্বাচনের দিনে ১৪ দলের নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠকে তিনি এ আহ্বান জানান।

মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচনে ১৪ দলের নেতাকর্মীরা প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দেবেন, যাতে কেউ ভোট চুরি করতে কিংবা কেউ কোনো ধরনের গোলযোগ সৃষ্টি করতে না পারে।

তিনি বলেন, মুজিব শতবর্ষ উদযাপনকে সামনে রেখে নৌকার বিজয় ছাড়া কোনো বিকল্প নেই। উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগণ নৌকার পক্ষে রায় দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নাসিম বলেন, বাঙালি বীরের জাতি। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যত অর্জন রয়েছে এসব সম্ভব হয়েছে জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়। তাই আগামী সিটি নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি নৌকার বিজয় জনগণ ঐক্যবদ্ধভাবে নিশ্চিত করবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন হাসানুল হক ইনু, দিলীপ বড়ুয়া প্রমুখ।

আরও পড়ুন

×