ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

লিটন-হৃদয়ের সঙ্গে এশিয়ান গেমসের দলে শান্ত

লিটন-হৃদয়ের সঙ্গে এশিয়ান গেমসের দলে শান্ত
×

ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৩২

জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসের ছেলেদের ক্রিকেটের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে স্কোয়াডে নেই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

এশিয়ান গেমসে বাংলাদেশের নেতৃত্বে থাকছেন লিটন দাস। তার সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন তাওহিদ হৃদয়। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে দলে থাকা ইয়াসির আলী রাব্বিকেও রাখা হয়েছে এশিয়ান গেমসের স্কোয়াডে।

এবারের আসরে ছেলেদের ক্রিকেটে অংশ নেবে ১০টি দল। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি নকআউট পর্বে খেলবে। অন্য ছয় দল আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমান প্রথম রাউন্ডে লড়বে। দুই গ্রুপ থেকে চারটি দল নকআউট পর্বে জায়গা করে নেবে।

নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে হবে পুরুষ ক্রিকেটের সব ম্যাচ। ২৪ সেপ্টেম্বর শুরু হয়ে প্রতিযোগিতা চলবে ৩ অক্টোবর পর্যন্ত। একই ভেন্যুতে এর আগে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নারী ক্রিকেটের ম্যাচ।

এশিয়ান গেমসের বাংলাদেশ দল
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

আরও পড়ুন

×