ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভিটামিন ডি ঘাটতি হলে

ভিটামিন ডি ঘাটতি হলে
×

ফাইল ছবি

ডাক্তারবাড়ি ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫ | ০০:১৬

শরীরে ভিটামিন ডি’র ঘাটতি হলে তার প্রভাব পড়ে মস্তিষ্কের ওপরে। এই ভিটামিন মস্তিষ্কের ক্রিয়াকলাপ সচল রাখতে সাহায্য করে। কোন উপসর্গ দেখে বুঝবেন যে শরীরে এই ভিটামিনের ঘাটতি হয়েছে? 
২৭ বছরের  আকাশ  মাঝেমধ্যেই মেজাজ হারিয়ে ফেলছিলেন। ভুলে যাচ্ছিলেন অনেক কিছু। কাজেও মনোযোগ দিতে পারছিলেন না। বেশ কিছু দিন এমন চলার পর চিকিৎসকের কাছে যান। পরীক্ষায় ধরা পড়ে, আকাশের  মানসিক অবসাদের কারণ– শরীরে ভিটামিন ডি’র ঘাটতি দেখা দিয়েছে। চিকিৎসক ওই তরুণকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়ার পরামর্শ দেন।
 l ভিটামিন ডি শরীরের অভ্যন্তরেই উৎপন্ন হয়। এর পর্যাপ্ত মাত্রা শরীরে ক্যালশিয়াম এবং ফসফরাস শোষণ নিয়ন্ত্রণে সাহায্য করে। তা ছাড়া এই ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বিভিন্ন সংক্রমণ এবং রোগের বিরুদ্ধে লড়াই করে। হাড় এবং দাঁতের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশকেও সাহায্য করে এই ভিটামিন। 
l রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই ভিটামিন। শরীরকে বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। ঘন ঘন ভাইরাস জ্বর, সর্দি-কাশিতে ভুগছেন? এই উপসর্গগুলো শরীরে ভিটামিন ডি’র ঘাটতির লক্ষণ হতে পারে। 
l হঠাৎ চুল পড়ে যাওয়ার প্রবণতা দেখা দিলে খেয়াল করতে হবে শরীরে ভিটামিন ডি কমে গেছে কিনা। 
l শরীরে ভিটামিন ডি’র মাত্রা কম হলে মানসিক চাপ এবং উদ্বেগ দেখা দিতে পারে। তার থেকে ঘন ঘন মেজাজ বিগড়ে যেতে পারে। স্বাস্থ্যকর খাবার খেয়ে, ভালোভাবে বিশ্রাম নিয়েও যদি আপনি অলস এবং ক্লান্ত বোধ করেন, তবে এটি ভিটামিন ডি’র অভাবের সূচক হতেই পারে। 
l শরীরে ভিটামিন ডি’র ঘাটতি হলে গাঁটে গাঁটে যন্ত্রণা বাড়ে। সারাক্ষণ গায়ে হাত-পা ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথায় ভুগলে তা শরীরে ভিটামিন ডি’র অভাবের ইঙ্গিত হতে পারে। 
l খিদে পেলেও খেতে ইচ্ছে করছে না? খিদে কমে যাওয়াও হতে পারে ভিটামিন ডি ঘাটতির লক্ষণ। 
রোজের খাদ্যাভ্যাসে সামান্য কিছু বদল আনলেও শরীরে এই ভিটামিনের ঘাটতি মেটানো সম্ভব। শরীরে এই ভিটামিনের পর্যাপ্ত জোগান দিতে ডায়েটে বেশি করে দই, দুধ, ছানা, মাছ, মাশরুম, ওটস, পালংশাকের মতো খাবার রাখতে হবে। 

আরও পড়ুন

×