ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

এডিবির প্রেসিডেন্ট হিসেবে মাসাৎসুগু আসাকাওয়ার দায়িত্ব গ্রহণ

এডিবির প্রেসিডেন্ট হিসেবে মাসাৎসুগু আসাকাওয়ার দায়িত্ব গ্রহণ
×

মাসাৎসুগু আসাকাওয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০ | ০৩:৫৬

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দশম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাসাৎসুগু আসাকাওয়া।

গত শুক্রবার তিনি দায়িত্ব গ্রহণ করেন বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, এডিবির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি তাকেহিকো নাকাওয়ের স্থলাভিষিক্ত হলেন।

দায়িত্ব গ্রহণের পর মাসাৎসুগু আসাকাওয়া বলেন, এডিবি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ এবং আমাদের ৬৮ সদস্যের সঙ্গে কাজ শুরু করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এডিবি যাতে তার গ্রাহক ও সহযোগীদের পছন্দের শীর্ষে থাকে তা নিশ্চিত করতে আমি সর্বাত্মক চেষ্টা করবো।'

৬১ বছর বয়সী মাসাৎসুগু আসাকাওয়া জাপানের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বিশেষ উপদেষ্টা। তিনি আন্তর্জাতিক বিষয়ক উপ-অর্থমন্ত্রীসহ জাপানের অর্থ মন্ত্রণালয়ে একাধিক জ্যেষ্ঠ পদে অধিষ্ঠিত ছিলেন।

আরও পড়ুন

×