ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

পূর্বানুমতি ছাড়াই ভিসা ফি পাঠাতে পারবে ব্যাংক

পূর্বানুমতি ছাড়াই ভিসা ফি পাঠাতে পারবে ব্যাংক
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ০৮:০৮

| প্রিন্ট সংস্করণ

বিদেশি দূতাবাস বা এজেন্টদের মাধ্যমে স্থানীয় মুদ্রায় সংগ্রহ করা ভিসা ও কনস্যুলার ফি পাঠাতে এখন থেকে আর বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি নিতে হবে না। বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা সহজীকরণ নীতির আওতায় এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল সোমবার এ-সংক্রান্ত নির্দেশনা বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোতে পাঠানো হয়।

সার্কুলারে বলা হয়েছে, স্থানীয় ভিসা প্রসেসিং এজেন্টরা ফি সংগ্রহ করে তা সংশ্লিষ্ট দূতাবাস, তাদের বিদেশে অবস্থিত কার্যালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত ব্যাংক হিসাবের অনুকূলে বিদেশে পাঠাতে পারবে। বৈদেশিক মুদ্রা লেনদেনে অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে এ অর্থ পাঠাতে হবে। এ ধরনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ব্যাংকগুলোর জন্য কিছু শর্ত ও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনায় বলা হয়েছে, ভিসা ফি অবশ্যই সংশ্লিষ্ট দূতাবাস নির্ধারিত হারের ভিত্তিতে সংগ্রহ করতে হবে। এ ছাড়া দূতাবাস বা তাদের অনুমোদিত সংস্থা থেকে ইস্যুকৃত ইনভয়েস সংগ্রহ করতে হবে। আবেদনকারী থেকে ফি সংগ্রহের বিবরণী সংযুক্ত থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা সমকালকে বলেন, এতদিন ভিসা ফি পাঠাতে প্রতিবার কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি নিতে হতো। এখন ব্যাংকগুলো নিজেই কিছু যাচাই-বাছাই করে অর্থ পাঠাতে পারবে। ফলে ভিসা ফি প্রক্রিয়াকরণ আরও সহজ হবে।

আরও পড়ুন

×