শুল্ক বসল সোলার প্যানেল আমদানিতে
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুন ২০২২ | ০৬:৪৮ | আপডেট: ০৯ জুন ২০২২ | ০৬:৪৮
সোলার প্যানেল আমদানিতে ১ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনকালে তিনি এই প্রস্তাব করেন।
এর আগে সংসদের অধিবেশন শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনক্রমে প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বর্তমানে সোলার প্যানেল আমদানিতে শূন্য শতাংশ আমদানি শুল্ক প্রযোজ্য রয়েছে। দেশীয় সোলার সেক্টরের আবেদনের পরিপ্রেক্ষিতে আমদানিকৃত সোলার প্যানেলের ওপর বিদ্যমান আমদানি শুল্ক বাড়িয়ে ১ শতাংশ করার প্রস্তাব করছি।
