বাংলাদেশ ব্যাংকের সঙ্গে স্ট্যান্ডার্ড ব্যাংকের চুক্তি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩ | ১৮:০০
শিল্প খাতে রপ্তানি এবং উৎপাদন-সংক্রান্ত যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানি নিশ্চিত করার লক্ষ্যে গঠিত ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডের (জিটিএফ) আওতায় বিনিয়োগ বিতরণে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর করেন। এ সময় স্ট্যান্ডার্ড ব্যাংকের ইনভেস্টমেন্ট ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট তাপস কুমার মণ্ডল উপস্থিত ছিলেন।
- বিষয় :
- বাংলাদেশ ব্যাংক
- স্ট্যান্ডার্ড ব্যাংক
