ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

এয়ারলাইন খাত বিষয়ে এইচএসবিসির ডিজিটাল সেশন

এয়ারলাইন খাত বিষয়ে এইচএসবিসির ডিজিটাল সেশন
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৫ জুলাই ২০২৩ | ০৫:৩৪

দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) সম্প্রতি বাংলাদেশের এয়ারলাইন শিল্প বিষয়ে ‘ন্যাভিগেটিং ডিজিটাল পেমেন্ট ল্যান্ডস্কেপ ইন দ্য এয়ারলাইন ইন্ডাস্ট্রি’ শীর্ষক ইভেন্টের আয়োজন করে।

অনুষ্ঠানে এইচএসবিসি সিঙ্গাপুরের গ্লোবাল পেমেন্টস সলিউশন বিভাগের রিজিওনাল সেলস সদস্য ক্যারিস কোয়া বিশ্বজুড়ে এয়ারলাইন শিল্পের জন্য এইচএসবিসির চলমান প্রাসঙ্গিক ডিজিটাল অগ্রগতি তুলে ধরেন।

এইচএসবিসি বাংলাদেশের হোলসেল ব্যাংকিং প্রধান জেরার্ড হাউয়ি বলেন, ‘আমরা এয়ারলাইন শিল্পের জন্য বিশেষভাবে পরিকল্পিত একটি বিস্তৃত ক্যাশ ব্যবস্থাপনা এবং ট্রেজারি পরিষেবা অফার করে থাকি।’

আরও পড়ুন

×