ভূরুঙ্গামারীতে স্বপ্ন’র আউটলেট উদ্বোধন
স্বপ্ন’র আউটলেট উদ্বোধন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৩ | ১২:১৬ | আপডেট: ১৪ জুলাই ২০২৩ | ১২:১৬
দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে। শুক্রবার বিকেল ৩টায় ভূরুঙ্গামারী থানা রোডের ব্যারিস্টার প্লাজায় নতুন এই আউটলেট উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারীর উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, অধ্যক্ষ মো. বাবুল আকতার, জেলা পরিষদের সদস্য জহির বেপারী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রায়হান হক, স্বপ্নের রংপুর জোনাল ম্যানেজার শাহিনুর আলম প্রমুখ।
স্বপ্ন- এর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৫৭টি জেলায়। নতুন এই আউটলেটে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে।
অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, উদ্বোধন উপলক্ষে স্বপ্ন’র পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়। হোম ডেলিভারির জন্য যোগাযোগের নম্বর ০১৭৯৩৮৫৮৭৪০। সংবাদ বিজ্ঞপ্তি
