ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

বাংলা কিউআরে যুক্ত হয়নি অর্ধেকের বেশি ব্যাংক

বাংলা কিউআরে যুক্ত হয়নি অর্ধেকের বেশি ব্যাংক
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩ | ১৪:৪৬ | আপডেট: ১৪ আগস্ট ২০২৩ | ১৪:৪৯

২০২৭ সালের মধ্যে ৭৫ শতাংশ লেনদেন ক্যাশলেস করতে ‘বাংলা কিউআর’ নামে আন্তঃব্যাংক কোডভিত্তিক লেনদেন ব্যবস্থা চালু করে বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন উপায়ে উদ্বুদ্ধ করার পরও অর্ধেক ব্যাংকই এ ব্যবস্থায় যুক্ত হয়নি। এখন পর্যন্ত মাত্র ২৮টি ব্যাংক ও ৫টি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) নিজেদের অ্যাপে বাংলা কিউআর যুক্ত করেছে। যুক্ত না হওয়া ব্যাংক ও এমএফএসের প্রতিনিধিদের নিয়ে সোমবার বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে এসব প্রতিষ্ঠানকে দ্রুত যুক্ত হওয়ার তাগিদ দেওয়া হয়।

দেশে বর্তমানে ৬১টি ব্যাংক এবং ১৩টি এমএফএস রয়েছে। বাংলা কিউআর হলো- দেশের সব ব্যাংক ও এমএফএসের অ্যাপ ভিত্তিক লেনদেন নিস্পত্তির একটি সাধারণ প্লাটফর্ম। যে কোনো দোকানে এই প্লাটফর্মে যুক্ত যে কোনো ব্যাংক বা এমএফএসের কিউআর থাকলেই অন্য ব্যাংক, এমএফএসের গ্রাহক পরিশোধ করতে পারবেন। লেনদেনে স্বচ্ছতা বাড়ানো, ঝুঁকিমুক্ত করা, কম খরচ ও দ্রুত করতে ক্যাসলেস লেনদেনের প্রচারণা চালাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

বৈঠকে আলোচনায় উঠে আসে, কিছু ব্যাংক ও এমএফএসের অ্যাপ থাকলেও তারা যুক্ত হচ্ছে না। আর কিছু ব্যাংকে এখনও অ্যাপ নেই। এসব ব্যাংক যেন দ্রুত অ্যাপ চালু করে বাংলা কিউআরে যুক্ত হয় সে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক এর আগে এক নির্দেশনার মাধ্যমেুবাংলা কিউআরের মাধ্যমে ক্যাশলেস লেনদেন সেবার ব্যয় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে দেখানোর সুযোগ দিয়েছে। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্ববধানে ঢাকাসহ ও ঢাকার বাইরে চারটি জেলার ৮টি উপজেলার ফটুপাতের দোকান, মুদি দোকানসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী কিউআর কোড ভিত্তিক লেনদেন ব্যবস্থা চালু করা হয়।


আরও পড়ুন

×