তিতাসের এমডি পদে ফের নিয়োগ পেলেন প্রকৌশলী হারুন
প্রকৌশলী মো. হারুনুর রশীদ মোল্লা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩ | ১৮:২৪ | আপডেট: ৩০ আগস্ট ২০২৩ | ১৮:২৪
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পুনরায় নিয়োগ পেলেন প্রকৌশলী মো. হারুনুর রশীদ মোল্লা।
আগামী ২৯ সেপ্টেম্বর থেকে এই নিয়োগ কার্যকর হবে। বুধবার (৩০ আগস্ট) এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়।
সততা, কর্মদক্ষতা ও অভিজ্ঞতা বিবেচনায় প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লাকে আগামী এক বছরের জন্য পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে পরবর্তী এক বছরের জন্য এই পদে দায়িত্ব পালন করবেন তিনি। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- তিতাস গ্যাস
- ব্যবস্থাপনা পরিচালক
