স্ট্যান্ডার্ড ব্যাংকের চারটি নতুন ডিপোজিট প্রডাক্ট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০
ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা পূরণ ও সেবার পরিসর বাড়াতে স্ট্যান্ডার্ড ব্যাংক চারটি নতুন আমানত স্কিম চালু করেছে।
পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং নীতিমালায় পরিচালিত এ ডিপোজিট প্রডাক্টগুলো হলো– নবাবি-মুদারাবা মিলিওনেয়ার প্লাস, আমির-মুদারাবা কোটিপতি প্লাস, সহজেই দ্বিগুণ-মুদারাবা ডাবল স্কিম এবং উপার্জন-মুদারাবা মাসিক আয়।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে নতুন আমানত সেবাগুলোর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমান।
