এসডিজি বাস্তবায়নে সব সূচকে বাংলাদেশের অগ্রগতি
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আখতার হোসেন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ | ০৬:০৪
২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আখতার হোসেন। তিনি বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের সব সূচকে বাংলাদেশের অগ্রগতি রয়েছে। অগ্রগতি ধরে রাখতে সরকারি-বেরসকারি সব সংস্থার কার্যক্রমে অধিকতর গতিশীলতা ও সহযোগিতা থাকতে হবে।
ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, বাংলাদেশের জনসংখ্যার ২৭ শতাংশের বয়স ২৫ থেকে ২৯ বছর। এই তরুণদের জন্য প্রয়োজনীয় শিক্ষা, প্রশিক্ষণ ও কাজের সুযোগ সৃষ্টি করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
