ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নীতি নির্ধারণে যুবদের ভাবনা নিয়ে জরিপ হচ্ছে

নীতি নির্ধারণে যুবদের ভাবনা নিয়ে  জরিপ হচ্ছে
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ-এর উদ্যোগে ‘বাংলাদেশে নীতি নির্ধারণে যুবদের ভাবনা’ শীর্ষক একটি জরিপ পরিচালনা করা হচ্ছে। এ জরিপে ১৮ থেকে ৩৫ বছর বয়সী যে কেউ অংশ নিতে পারবেন। জরিপের প্রাথমিক ফলাফল আসন্ন অক্টোবরে একটি জাতীয় যুব সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাগরিক প্ল্যাটফর্ম।

এতে বলা হয়, বাংলাদেশের উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুবসমাজ সবসময় একটি প্রগতিশীল শক্তি হিসেবে ভূমিকা রেখেছে। আজকের যুবসমাজ ভবিষ্যতে দেশের অগ্রণী অবস্থানে থাকবে এবং রূপান্তরকামী বাংলাদেশের দায়িত্ব নেবে। সাম্প্রতিক সময়ে দেশের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় যুবদের অংশগ্রহণ নিয়ে অনেক আলোচনা রয়েছে।

এ প্রেক্ষাপটে নাগরিক প্ল্যাটফর্ম দেশের উন্নয়ন ও নাগরিক অধিকার বাস্তবায়নে যুবসমাজের ভূমিকা বুঝতে এবং জাতীয় নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তাদের ভাবনা ও দৃষ্টিভঙ্গি জানতে জরিপটি পরিচালনা করছে। নাগরিক প্ল্যাটফর্ম যুব নেতৃত্বাধীন এবং যুবদের নিয়ে কাজ করে এমন বেশ কিছু প্রতিষ্ঠানের সহযোগিতায় জরিপটি সারাদেশে পরিচালনা করছে। অনলাইন জরিপের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের যুবদের সঙ্গে আলোচনার মাধ্যমে নাগরিক প্ল্যাটফর্ম অসুবিধাগ্রস্ত গোষ্ঠীর মতামত এ জরিপে অন্তর্ভুক্ত করছে। জরিপে অংশগ্রহণ করতে https://ee.kobotoolbox.org/LTQ2K4be লিংকে ক্লিক করতে হবে।

আরও পড়ুন

×