ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এসএমসি’র নতুন ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির

এসএমসি’র নতুন ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির
×

সায়েফ নাসির

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩ | ০৮:১২ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ | ০৮:১২

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড- এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন সায়েফ নাসির। এর আগে তিনি তিনটি শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠান - বৃটিশ আমেরিকান টোব্যাকো, টেট্রা প্যাক এবং হাইডেলবার্গ সিমেন্টসহ বেশ কয়েকটি স্বনামধন্য স্থানীয় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। এছাড়া তার বিভিন্ন ধরনের শিল্প খাতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে মার্কেটিং ও সেলস, জেনারেল ম্যানেজমেন্ট, পিপল ডেভেলপমেন্ট ও প্রডাক্ট ম্যানেজমেন্ট-এ নেতৃত্ব দিয়েছেন নাসির। তিনি বিজনেস ট্রান্সফরমেশন ও ডেভেলপমেন্টের মাধ্যমে দীর্ঘমেয়াদি ও স্থায়ী উন্নয়নের পাশাপাশি উজ্জ্বীবিত টিম গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ হতে এমবিএ-তে স্নাতকোত্তর এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন নাসির।

আরও পড়ুন

×