ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

মসলার দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

মসলার দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২০ | ০৮:০৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ঈদ সামনে রেখে মসলার দাম কমানোর ঘোষণা দিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির নেতারা বলেছেন, বর্তমান বাজার দরের তুলনায় ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত দাম কমাবেন তারা। 

বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথে বৈঠকের পর ব্যবসায়ীরা এ ঘোষণা দিয়েছেন বলে বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে। বৈঠকে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন, অতিরিক্ত সচিব (আইআইটি) মো. ওবায়দুল আজম উপস্থিত ছিলেন।  

বৈঠক শেষে পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এনায়েত উল্লাহ ও মহাসচিব মো. আতিকুল হক কয়েকটি মসলার দাম ঘোষণা করেন। তারা বলেন, এখন থেকে ভারতের জিরা প্রতিকেজি ৩০০ থেকে ৩৪০ টাকা, চীনের দারুচিনি প্রতিকেজি ৩১০ থেকে ৩৩০ টাকা, ভিয়েতনামের দারুচিনি প্রতিকেজি ৩৫০ থেকে ৩৭০ টাকা, প্রতিকেজি লবঙ্গ ৬৮০ থেকে ৭২০ টাকা, এলাচ প্রতিকেজি ২৮০০ থেকে ৩২০০ টাকা, গোলমরিচ (সাদা) ৫৫০ থেকে ৫৮০ টাকা, গোলমরিচ (কাল) ৩৬০ থেকে ৩৮০ টাকা পাইকারি দরে বিক্রি করবেন। 

আরও পড়ুন

×