ঈদের নতুন কালেকশন নিয়ে খুলেছে বাটা স্টোর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২০ | ০৮:৩১ | আপডেট: ১৩ মে ২০২০ | ০৮:৪৩
সরকারের সুরক্ষা বিধি মেনে গত ১০ মে খুলেছে বাটা স্টোর। নতুন নিয়ম অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত স্টোরসমূহ খোলা থাকবে।
বাটার প্রতিটি স্টোরের কর্মী ও ক্রেতা বৃন্দের স্বাস্থ্য ও নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে স্টোরগুলোয় শপিংয়ের নিরাপদ পরিবেশ বজায় রাখার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে- সীমিত সময় স্টোর খোলা রাখা, সামাজিক দূরত্ব বজায় রাখা, পরিচ্ছন্নতা ও স্যানিটাইজেশনের পর্যাপ্ত ব্যবস্থা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা, সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ এবং মাস্ক ও হ্যান্ড-গ্লাভসের ব্যবহার।
বাটা বাংলাদেশের হেড অব মার্কেটিং ইফতেখার মালিক বলেন, ‘বাটার ওপর আস্থা রাখার জন্য আমাদের সকল ক্রেতাদের আন্তরিক ধন্যবাদ জানাই। নিরাপদ শপিং নিশ্চিত করতে আমরা সবসময়ই সতর্ক। বাটার নতুন সব ডিজাইনের সাথে, আশা করি ঈদ শপিং হবে আরো আনন্দময়।’ সংবাদ বিজ্ঞপ্তি