প্রাইম ব্যাংক ও আমারা অ্যাকটিভের মধ্যে অংশীদারিত্ব চুক্তি
.
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:৫৯
দেশের করপোরেট বুটিক জিম আমারা অ্যাকটিভের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। গতকাল শনিবার রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রাইম ব্যাংকের নারী ও প্রায়োরিটি গ্রাহকরা আমারা অ্যাকটিভে আকর্ষণীয় ও কাস্টমাইজড সুবিধা উপভোগ করতে পারবেন। আধুনিক সরঞ্জাম, প্রিমিয়াম ফিটনেস পরিবেশ ও গ্রাহককেন্দ্রিক সেবার জন্য পরিচিত আমারা অ্যাকটিভ তার সদস্যদের জন্য ব্যক্তিগত ও পেশাদার ফিটনেস অভিজ্ঞতা দিয়ে থাকে।
চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মমুর আহমেদ। আমারা অ্যাকটিভের পক্ষে স্বাক্ষর করেন এক্সিকিউটিভ ডিরেক্টর নিবরাস পান্নি।
অনুষ্ঠানে আরও ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব প্রায়োরিটি ও উইমেন ব্যাংকিং তামান্না কাদরী এবং আমারা অ্যাকটিভের অপারেশন ম্যানেজার মো. আমিনুল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- প্রাইম ব্যাংক
- চুক্তি
