বিজয় দিবসে কৃষি ব্যাংকের শ্রদ্ধা
ছবি- সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫ | ১৫:৩৪
বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষ থেকে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম ও মোহা. খালেদুজ্জামানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী এবং সিবিএসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- কৃষি ব্যাংক
