বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫ | ১৮:৪২
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে কর্মসংস্থান ব্যাংক।
মঙ্গলবার বিজয় দিবসের দিন সাভারের জাতীয় স্মৃতিসৌধে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরীর নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও সব স্তরের কর্মকর্তা/কর্মচারীরা। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়সহ আঞ্চলিক কার্যালয়, ঢাকা ও ঢাকা উত্তরের আওতাধীন শাখাসমূহের কর্মকর্তা-কর্মচারীরা।
সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- বিজয় দিবস
