বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানাল আইসিবি
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫ | ১৮:৪৯ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ | ১৮:৫২
মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাল ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
দিবসটি উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, শহীদদের রুহের মাগফেরাত কামনা করে প্রার্থনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, উপ-ব্যবস্থাপনা পরিচালক নূরুল হুদা, আইসিবি’র সাবসিডিয়ারি কোম্পানিসমূহের প্রধান নির্বাহী কর্মকর্তারা এবং মহাব্যবস্থাপকসহ সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি শেষে আইসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে আইসিবি পরিবারের পক্ষ হতে সাভার জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
- বিষয় :
- বিজয় দিবস
