বিজিবিএর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫ | ০৯:৪৩
বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ এসোসিয়েশনের (বিজিবিএ) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে রাজধানীর উত্তরা ক্লাবে উক্ত এজিএমএ বিজিবিএর সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বিজিবিএর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট কাইয়ুম রেজা চৌধুরী, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো. শহীদুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব শাহরিয়ার হাসান, এবং ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক পিএলসির এএমডি আদনান মাসুদ।
সভার শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন শেষে তার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিজিবিএর ট্রেজারার ফজলুল হক সাঈদ।
সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন এ এইচ এম সালেহ উজ্জামান। সভায় উপস্থিত বিজিবিএর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট কাইয়ুম রেজা চৌধুরী প্রারম্ভিক বক্তব্য রাখেন। সেক্রেটারি জেনারেল মো. জাকির হোসেন শুভেচ্ছা বক্তব্যসহ বিগত বছরে গৃহিত ও বাস্তবায়িত কার্যক্রম উপস্থাপন করেন। ট্রেজারার ফজলুল হক সাঈদ বিজিবিএর অফিসের ২০২৪-২৫ অর্থ বছরের আয়-ব্যয় ও অডিট রিপোর্ট উপস্থাপন করেন।
সবার বক্তব্য ও অডিট রিপোর্ট উপস্থাপনের পর প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। এতে অনেকেই বিভিন্ন বিষয়ে প্রশ্ন এবং বিজিবিএর সার্বিক উন্নয়নে সুপারিশমালা উপস্থাপন করেন।
