খালেদা জিয়ার মৃত্যুতে তিতাসের শোক
ছবি- সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫ | ২২:৫৩
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
মঙ্গলবার এক বার্তায় এ শোক প্রকাশ করে প্রতিষ্ঠানটি।
বার্তায় বলা হয়, খালেদা জিয়ার মৃত্যুতে তিতাস গ্যাসের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করছে। আমরা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রদান করুন। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- তিতাস
