ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাংলাদেশের গুঁড়া দুধের বাজারে শীর্ষ অবস্থানে আবুল খায়ের গ্রুপ

বাংলাদেশের গুঁড়া দুধের বাজারে শীর্ষ অবস্থানে আবুল খায়ের গ্রুপ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ২১:০০ | আপডেট: ০৩ জুন ২০২৬ | ২৩:০৫

বাংলাদেশের গুঁড়া দুধের বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে আবুল খায়ের গ্রুপ। বর্তমানে প্রতিষ্ঠানটি এ খাতে ৩৮ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে দেশের সর্বোচ্চ আমদানিকারক ও মার্কেট লিডার হিসেবে অবস্থান করছে। গুণগত মান, পুষ্টিগুণ এবং ভোক্তাদের আস্থার কারণে প্রতিষ্ঠানটি এই অবস্থান অর্জন করেছে। 

আবুল খায়ের গ্রুপের চারটি ব্র্যান্ড— মার্কস, আমা, স্টারশিপ ও অরা দেশের বিভিন্ন শ্রেণির মানুষের পুষ্টি চাহিদা পূরণ করে আসছে। এসব ব্র্যান্ডের মাধ্যমে প্রতিদিন লাখো পরিবারের কাছে পুষ্টিকর দুধ পৌঁছে যাচ্ছে।

১৯৯৭ সালে যাত্রা শুরু করে মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে অর্জন করেছে দেশের মানুষের আস্থা, পেয়েছে সুপারব্র্যান্ডের খেতাব। 
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান থেকে আমদানিকৃত মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার ভিটামিন, ক্যালসিয়াম, খনিজ উপাদান ও প্রোটিনে সমৃদ্ধ। এটি পানীয় দুধ হিসেবে ব্যবহারের পাশাপাশি বিভিন্ন মিষ্টান্ন ও দুগ্ধজাত খাবার তৈরিতেও জনপ্রিয়।

মার্কসের পণ্য তালিকায় আরও রয়েছে— স্কুলগামী শিশুদের জন্য মার্কস অ্যাকটিভ স্কুল ও অ্যাকটিভ স্কুল ২ ইন ১, তরুণদের জন্য মার্কস ইয়াং স্টার, উচ্চ প্রোটিনসমৃদ্ধ মার্কস ডায়েট, উচ্চ ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ মার্কস গোল্ড, এবং ডায়াবেটিস রোগীদের জন্য মার্কস ডায়াবেটিক ডায়েট।

আন্তর্জাতিক মানের পণ্য, সুষম পুষ্টি এবং ভোক্তাদের আস্থা অর্জনের মাধ্যমে আবুল খায়ের গ্রুপ দেশের মানুষের পুষ্টি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
এছাড়াও, শিশু ও তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে মার্কস অল রাউন্ডার প্রতিযোগিতার আয়োজন করছে। দেশের বিভিন্ন অঞ্চলে বাছাইপর্ব শেষ হওয়ার পর প্রতিযোগিতাটি এখন ঢাকায় অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বের দিকে এগিয়ে যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×