ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পুলিশের রেকার কেনার দরপত্রের সময় কমে হচ্ছে ২১ দিন

পুলিশের রেকার কেনার দরপত্রের সময় কমে হচ্ছে ২১ দিন
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৯:৩০

বাংলাদেশ পুলিশের জন্য ১টি রেকার কেনার আন্তর্জাতিক দরপত্রের সময়সীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দরপত্রের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ২১ দিন করার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের অপারেশনাল কাজে ব্যবহারের জন্য ১টি রেকার (৩০ টন) ক্রয়ে আন্তর্জাতিক দরপত্রে সময়সীমা হ্রাস করে ৪২ দিনের পরিবর্তে ২১ নির্ধারণের প্রস্তাব নিয়ে আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে নীতিগত অনুমোদন দিয়েছে।

জানা গেছে, মহাসড়কে দুর্ঘটনা কবলিত, যান্ত্রিক ত্রুটিযুক্ত যানবাহন জরুরি ভিত্তিতে উদ্ধার কাজে ব্যবহারের জন্য রেকার (৩০ টন) ক্রয় করা জরুরি প্রয়োজন। অর্থ বিভাগের সম্মতি অনুসারে ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে এই ক্রয় কার্য সম্পাদন করার বাধ্যবাধকতা রয়েছে।

কিন্তু চলতি ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে ৪২ দিন সময়সীমার মধ্যে ক্রয় কার্য সম্পাদন করার পর্যাপ্ত সময় নেই। তাই পিপিআর ২০২৫ এর বিধি ১০২ (১) (ক) এবং পিপিএ ২০০৬ এর ৬৮ অনুসারে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বাংলাদেশ পুলিশের অপারেশনাল কাজে ব্যবহারের জন্য ১টি রেকার (৩০ টন) ক্রয়ে আন্তর্জাতিক দরপত্রের সময়সীমা হ্রাস করর উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

×