ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ভারতে আরও একটি শাখা খোলার অনুমোদন পেল এবি ব্যাংক

ভারতে আরও একটি শাখা খোলার অনুমোদন পেল এবি ব্যাংক
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:০১ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:১৮

ভারতে আরও একটি শাখা খোলার অনুমোদন পেল বেসরকারি খাতের এবি ব্যাংক। এবারের শাখাটি খোলা হবে ভারতের কলকাতায়। এর আগে ১৯৯৬ সাল থেকে এবি ব্যাংক মুম্বাইয়ে একটি শাখার মাধ্যমে সেবা দিয়ে আসছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি এই শাখা খোলার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৈদেশিক বাণিজ্যিক (এডি) শাখা হিসেবে যা অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে বিদ্যমান মুম্বাই শাখা করেসপন্ডেন্ট ব্যাংকিং কার্যক্রমসহ বিভিন্ন উপায়ে সেবা দিয়ে আসছে।

এবি ব্যাংকের একজন কর্মকর্তা সমকালকে বলেন, মুম্বাই শাখার মাধ্যমে বাংলাদেশের ৪৭টি ব্যাংকের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) ডলার সেটেলমেন্ট ও ভারতীয় সরবরাহকারীদের অনুকূলে ইস্যুকৃত এলসি পরিচালনা হয়ে থাকে। দেশের বাইরে হংকংয়ে এবি ব্যাংকের নিজস্ব মালিকানাধীন ‘এবি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড’ নামে একটি সাবসিডিয়ারি রয়েছে।

এবি ব্যাংক ছাড়াও সরকারি–বেসরকারি মালিকানার বিভিন্ন ব্যাংকের দেশের বাইরে আরও কয়েকটি শাখা রয়েছে। এর বাইরে কেবল রেমিট্যান্স সেবা দেওয়ার জন্য অনেক ব্যাংকের এক্সচেঞ্জ হাউজ রয়েছে।
 

আরও পড়ুন

×