ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

আবারও তিন ক্যাটাগরিতে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন

আবারও তিন ক্যাটাগরিতে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ২০:০৭

টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব উদ্যোগের স্বীকৃতিস্বরূপ টানা দ্বিতীয়বারের মতো তিনটি ক্যাটাগরিতে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ অর্জন করেছে দেশের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৬’-এ সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি, জলবায়ু ও পরিবেশ এবং বর্ষসেরা টেকসই ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যাটাগরিতে এ স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি।

রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ওয়ালটনের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) মো. ইউসুফ আলী, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আব্দুল্লাহ-আল-মামুন, শাহজালাল হোসেন লিমন, তানভীর আঞ্জুম ও প্রতীক কুমার মদক, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ইএইচএস অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের প্রধান মো. মোস্তাফিজুর রহমান রাজুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় মো. ইউসুফ আলী বলেন, তিনটি ক্যাটাগরিতে এ সম্মাননা অর্জন ওয়ালটনের জন্য গর্বের। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং সরকারের বিদ্যুৎ ও জ্বালানি নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানটি উৎপাদন প্রক্রিয়া ও কর্মপরিবেশে পরিবেশবান্ধব প্রযুক্তি এবং সবুজ উন্নয়ন নীতি অনুসরণ করছে।

তিনি জানান, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের প্রধান কার্যালয়ে নিজস্ব অর্থায়নে ৫০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এর মধ্যে ১৯ দশমিক ২০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র ইতোমধ্যে চালু হয়েছে। এসব সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বছরে প্রায় ২২ হাজার ৪৫০ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, যা ওয়ালটনের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১৭ শতাংশ পূরণ করছে।

তিনি আরও বলেন, শিল্পকারখানায় ব্যবহৃত পানির প্রায় ৭৫ শতাংশ পরিশোধন করে পুনর্ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ই-বর্জ্য সংগ্রহ, পুনঃপ্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক রিসাইক্লিং এবং আপসাইক্লিংয়ের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সম্পদের টেকসই ব্যবহারে কাজ করছে ওয়ালটন।

সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সহযোগিতায় এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে এ পুরস্কারের আয়োজন করা হয়। এ বছর ১৯টি ক্যাটাগরিতে ৪৫৭টি মনোনয়ন জমা পড়ে। কঠোর মূল্যায়ন শেষে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিসহ ৫৯টি টেকসই উদ্যোগকে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৬’ প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি 

আরও পড়ুন

×