বাংলাদেশে এফডিআই বাড়াতে সংস্কারের তাগিদ, এমটিবির কর্মশালা
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ | ২২:৫৯
বাংলাদেশে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধিতে নীতিগত সংস্কার ও বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে এক কর্মশালায়। ‘বাংলাদেশে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের ভবিষ্যৎ—সংস্কারের এখনই সময়’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।
গত ৮ এপ্রিল অনুষ্ঠিত কর্মশালায় নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়িক নেতৃবৃন্দ অংশ নেন। এতে দেশের বিনিয়োগ পরিবেশ শক্তিশালীকরণ এবং টেকসই এফডিআই আকর্ষণের কৌশল নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলতাফ হোসেন চৌধুরী। তিনি বলেন, নীতিগত ধারাবাহিকতা, অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ সম্ভাবনাকে আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, বে গ্রুপ। তিনি ব্যবসা পরিচালনার সহজীকরণ, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, এমটিবি। তিনি বলেন, বিদেশি বিনিয়োগ সহজতর করা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা মত দেন, সময়োপযোগী সংস্কার, নীতিগত স্বচ্ছতা এবং কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে এফডিআই প্রবাহ বাড়ানো সম্ভব।
