ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কারখানার লাইসেন্স নবায়ন সহজ করার দাবি বিজিএমইএর

কারখানার লাইসেন্স  নবায়ন সহজ করার দাবি বিজিএমইএর
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৬ | ০৮:১১

| প্রিন্ট সংস্করণ

তৈরি পোশাকশিল্প কারখানার লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজ করার সুপারিশ করেছে বিজিএমইএ। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডাইফ) সঙ্গে গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে বৈঠক করেছে সংগঠনটি।
বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রম ভবনে অনুষ্ঠিত বৈঠকে ডাইফের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক, বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী, ডাইফের যুগ্ম মহাপরিদর্শক মো. মতিউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন। 
মোহাম্মদ রফিক চৌধুরী বলেন, ডাইফের তত্ত্বাবধানে প্রায় দেড় হাজার কারখানার মধ্যে বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে আনুমানিক ৩০০ কারখানা চালু রয়েছে। শতভাগ সংশোধনমূলক কর্মপরিকল্পনা বাস্তবায়নের শর্তে লাইসেন্স নবায়ন প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হচ্ছে।

আরও পড়ুন

×