ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

কক্সবাজারে ফ্রেশ সিমেন্টের ডিলার কনফারেন্স অনুষ্ঠিত

কক্সবাজারে ফ্রেশ সিমেন্টের ডিলার কনফারেন্স অনুষ্ঠিত
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ২১:০৮

পর্যটন নগরী কক্সবাজারে ফ্রেশ সিমেন্টের ডিলার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউসিআইএল) এ কনফারেন্সের আয়োজন করে।

দুই দিনব্যাপী এ কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফ্রেশ সিমেন্টের ৩৩০ জন ডিলার অংশ নেন।

অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে এমজিআইয়ের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল বলেন, ডিলারদের সঙ্গে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী করে নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে এমজিআই কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ব্যবসার ধারাবাহিক অগ্রগতি ধরে রাখতে ডিলারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব আরও শক্তিশালী করার মাধ্যমে ভবিষ্যতের সম্ভাবনাগুলো কাজে লাগাতে এমজিআই অব্যাহতভাবে কাজ করবে।

এমজিআইয়ের পরিচালক তানজিমা মোস্তফা ভিডিও বার্তায় বলেন, একটি পূর্ণাঙ্গ নির্মাণসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে এমজিআই বিভিন্ন খাতে বিনিয়োগ ও নতুন উদ্ভাবনের ওপর গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে বিশ্বমানের প্রযুক্তি ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই। এমজিআই সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

কনফারেন্সে ফ্রেশ সিমেন্টের সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক, ধারাবাহিক সাফল্য ও অবদানের স্বীকৃতি হিসেবে শীর্ষ ২০ জন ডিলারকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

অনুষ্ঠানে ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম, এমজিআইয়ের চিফ অ্যাকাউন্টস অফিসার (সিএও) মো. রহমতুল্লাহ খোন্দকার, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) আতিক উজ জামান খান, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) কাজী মো. মহিউদ্দিন, সিনিয়র জেনারেল ম্যানেজার (অডিট) সাজ্জাদ হোসেন, ইউসিআইএলের জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) আব্দুল লতিফ এবং জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. আনোয়ার হোসেনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×