ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

প্রথমার্ধে আর্থিক সূচকে বড় সাফল্য ব্র্যাক ব্যাংকের

প্রথমার্ধে আর্থিক সূচকে বড় সাফল্য ব্র্যাক ব্যাংকের
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ০৮:১৬

| প্রিন্ট সংস্করণ

মুনাফা, পরিচালন দক্ষতা, ব্যালান্স শিটের সম্প্রসারণসহ সব সূচকেই ২০২৬ সালের প্রথম ছয় মাসে শক্তিশালী আর্থিক ফল অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। ২০২৬ সালের ৩০ জুন শেষে ব্র্যাক ব্যাংকের এককভাবে করা নিট মুনাফাও ২০২৫ সালের তুলনায় ৬৭ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৩৩ কোটি টাকা। আগের বছর এই মুনাফা ছিল ৬২০ কোটি টাকা। ব্র্যাক ব্যাংকের সব সহযোগী প্রতিষ্ঠান মিলিয়ে সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪২৩ কোটি টাকায়। ২০২৫ সালের জুন শেষে যা ছিল ৯০৬ কোটি টাকা। 

গত বৃহস্পতিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে ২০২৬ সালের প্রথমার্ধের আর্থিক ফলাফল ও ব্যবসায়িক পারফরম্যান্স তুলে ধরে ব্র্যাক ব্যাংক। অনুষ্ঠানে জানানো হয়, ২০২৬ সালের জুন শেষে আগের বছরের একই সময়ের তুলনায় গ্রাহকের আমানত বেড়েছে ২৫ শতাংশ এবং ঋণ ও অগ্রিম বেড়েছে ১৮ শতাংশ। দুই সূচকই ব্র্যাক ব্যাংক সামগ্রিক ব্যাংক খাতের গড়ের তুলনায় বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে। গত ৩০ জুন নাগাদ ব্যাংকের গ্রাহক আমানত ৯৭ হাজার কোটি টাকা এবং ঋণ ও অগ্রিম ৭৬ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। ফলে ব্যাংকের ব্যবস্থাপনাধীন তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকার বেশি।
 গত এক বছরে ব্যাংকের পরিচালন দক্ষতাও বেড়েছে। আয়ের অনুপাতে ব্যয় ২০২৫ সালের প্রথমার্ধের ৪৮ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৪২ শতাংশে। উৎপাদনশীলতা, ব্যয় নিয়ন্ত্রণ ও ডিজিটাল রূপান্তরে ব্র্যাক ব্যাংকের ধারাবাহিক গুরুত্ব আরোপের প্রতিফলন হিসেবেই এসেছে এ সফলতা।  

২০২৬ সালের প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় ২০২৫ সালের একই সময়ের ৩ টাকা ৯ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫ টাকা ৭ পয়সায়। ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ৩১ ডিসেম্বর ২০২৫-এর ৪৪ টাকা ৮৪ পয়সা থেকে বেড়ে ২০২৬ সালের ৩০ জুন দাঁড়িয়েছে ৪৯ টাকা ৩৮ পয়সায়। খেলাপি ঋণের হার ২০২৫ সালের ডিসেম্বরের ২ দশমিক ২৭ শতাংশ থেকে কমে চলতি বছরের প্রথমার্ধে দাঁড়িয়েছে ২ দশমকি শূন্য ৩ শতাংশে। 

আর্থিক ফলাফল প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘চলতি বছরের প্রথমার্ধের পারফরম্যান্স আমাদের ব্যবসায়িক মডেলের দৃঢ়তা, সুশাসন ও সুশৃঙ্খল বাস্তবায়নের কারণে সম্ভব হয়েছে। গ্রাহক আমাদের ওপর ক্রমাগত আস্থা রাখার কারণেই আমরা ব্যাংক খাতের গড় প্রবৃদ্ধির চেয়ে অনেক বেশি প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছি। 

আরও পড়ুন

×