নিত্যপণ্যে মূল্যছাড় মিলছে ‘স্বপ্নে’
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ২২:৩০ | আপডেট: ১৮ আগস্ট ২০২৬ | ২২:৩৬
চড়া বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয় কিছুটা কমাতে বিভিন্ন পণ্যে মূল্যছাড় দিয়েছে দেশের অন্যতম রিটেইল চেইনশপ স্বপ্ন। চাল, ডাল, আটা, গুঁড়া দুধ ও ভোজ্যতেলসহ কয়েকটি পণ্যে এ ছাড় দেওয়া হয়েছে।
চলতি সপ্তাহের অফারে ৫০০ গ্রাম ফ্রেশ ও পুষ্টি পাউডার মিল্কে ৬০ টাকা ছাড় দেওয়া হয়েছে। ফলে পণ্যটি ৪৮০ টাকার পরিবর্তে ৪২০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে এক কেজি ফ্রেশ ও পুষ্টি ফুল ক্রিম মিল্ক পাউডারে ১২৫ টাকা ছাড় দিয়ে ৯৫০ টাকার পরিবর্তে ৮২৫ টাকা করা হয়েছে।
আটার মধ্যে দুই কেজি পুষ্টি আটায় ৩১ টাকা কমিয়ে দাম রাখা হয়েছে ৯৯ টাকা। দুই কেজি এসিআই পিওর আটা ২৫ টাকা কমে পাওয়া যাচ্ছে ১০৫ টাকায়।
চালের বাজারেও রয়েছে মূল্যছাড়। খোলা মিনিকেট প্রিমিয়াম (জিরাশাইল) চাল কেজিতে ৭ টাকা কমিয়ে ৬৫ টাকা এবং এক কেজি রূপচাঁদা চিনিগুড়া চাল ২০ টাকা কমিয়ে ২১০ টাকা দামে বিক্রি হচ্ছে।
রান্নার তেলের মধ্যে পাঁচ লিটার এসিআই নিউট্রিলাইফ রাইস ব্র্যান অয়েলে ১২০ টাকা ছাড় দিয়ে দাম রাখা হয়েছে ১ হাজার ৪০ টাকা। একই পরিমাণ ফরচুন রাইস ব্র্যান অয়েল ১২৫ টাকা কমে বিক্রি হচ্ছে ১ হাজার ৮৫ টাকায়। এ ছাড়া খোলা মসুর ডালে কেজিতে ১০ টাকা ছাড় দিয়ে দাম রাখা হয়েছে ৯০ টাকা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে সামান্য কমতিও পরিবারের মাসিক বাজার ব্যয়ে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে চাল, ডাল, আটা, দুধ ও ভোজ্যতেলের মতো নিয়মিত ব্যবহৃত পণ্যে মূল্যছাড় থাকলে তা ভোক্তাদের ব্যয় কিছুটা কমাতে সহায়তা করতে পারে।
স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, বাজার পরিস্থিতি ও ভোক্তাদের চাহিদা বিবেচনায় বিভিন্ন সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যে মূল্যছাড় ও বিশেষ অফার দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি, কৃষিখামার থেকে স্টোর পর্যন্ত নিজস্ব সরবরাহ নেটওয়ার্কের মাধ্যমে পণ্যের সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থাপনা করায় প্রতিযোগিতামূলক দামে পণ্য বিক্রির সুযোগ তৈরি হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- স্বপ্ন