ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

আইসিইসিএ ২০২৬-এর সিলভার স্পন্সর হলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

আইসিইসিএ ২০২৬-এর সিলভার স্পন্সর হলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ২৩:০২

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আয়োজিত ‘২য় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন (আইসিইসিএ ২০২৬)’-এর সিলভার স্পন্সর হিসেবে অংশ নিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।

গত ৭ আগস্ট চট্টগ্রামের সোনাপাহাড় ফার্মহাউস রিসোর্টে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের আয়োজনে দিনব্যাপী সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

জলবায়ু পরিবর্তনের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও গবেষকদের অংশগ্রহণে সম্মেলনে পরিবেশ ও জলবায়ু বিষয়ে মূল বক্তব্য, প্লেনারি সেশন এবং গবেষণা উপস্থাপন করা হয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘টু ডেল্টাস, ওয়ান কমন্স: উইমেনস লিডারশিপ অ্যান্ড দ্য ফিউচার উই বিল্ড টুগেদার’।

সম্মেলনে প্রাকৃতিক অধিকার ও জ্বালানি শাসন এবং তথ্যভিত্তিক জলবায়ু নীতি ও বৈশ্বিক কৌশল নিয়ে দুটি প্লেনারি সেশন অনুষ্ঠিত হয়। পাশাপাশি দুটি ওরাল প্রেজেন্টেশন সেশনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা জলবায়ু ঝুঁকি, নবায়নযোগ্য জ্বালানি পরিকল্পনা, পরিবেশগত ধারণা এবং জলবায়ু পরিবর্তনের আর্থসামাজিক প্রভাব নিয়ে তাঁদের গবেষণা তুলে ধরেন।

দিনব্যাপী সম্মেলনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে পরিবেশ ও জলবায়ু বিষয়ে গবেষণা ও উদ্ভাবনে বিশেষ অবদানের জন্য অংশগ্রহণকারীদের সম্মাননা দেওয়া হয়।

সম্মেলনে এমটিবির পক্ষে প্রতিনিধিত্ব করেন হোলসেল ব্যাংকিং ডিভিশনের ফারুক আহমেদ, প্রিভিলেজ ব্যাংকিং সেন্টারের সেন্টার ম্যানেজার মোহাম্মদ শাহিদুল ইসলাম চৌধুরী এবং কার্ড ডিভিশনের রিলেশনশিপ অফিসার মো. মাহাদী হাসান তালুকদার।

আইসিইসিএ ২০২৬-এ এমটিবির সিলভার স্পন্সর হিসেবে অংশগ্রহণ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা, জ্ঞান বিনিময় এবং টেকসই উদ্যোগে ব্যাংকটির সম্পৃক্ততার প্রতিফলন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×