ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৫১

| প্রিন্ট সংস্করণ

দেশের তপশিলি ব্যাংকগুলোর ঋণগ্রহীতাদের বন্ধকি বা জামানতি সম্পত্তি মূল্যায়নে ১৩১টি যোগ্য মূল্যায়নকারী প্রতিষ্ঠান বা কোম্পানির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক গতকাল সোমবার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়েছে, ২০২৩ সালের ২৮ নভেম্বরে জারি করা জামানত মূল্যায়নকারী প্রতিষ্ঠান বা কোম্পানির তালিকাভুক্তি নীতিমালা অনুযায়ী মোট ১৩১টি প্রতিষ্ঠানকে যোগ্য বিবেচনা করে তালিকাভুক্ত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৮টিকে ‘ক’ গ্রুপে এবং ৩৩টি প্রতিষ্ঠানকে ‘খ’ গ্রুপে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

তপশিলি ব্যাংকগুলোকে তাদের গ্রাহকদের নেওয়া বা নেওয়ার কথা থাকা ঋণের বিপরীতে দেওয়া জামানতের মূল্যায়ন কার্যক্রম এই তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে সার্কুলারে। পাশাপাশি সময়ে সময়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারি করা মূল্যায়ন-সংক্রান্ত নির্দেশনা মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানগুলোর এই তালিকাভুক্তির মেয়াদ হবে তিন বছর। মেয়াদ শেষ হওয়ার অন্তত
৬ মাস আগে প্রতিষ্ঠানগুলোকে পুনরায় আবেদনের পরামর্শ দেওয়া হয়েছে। তবে নীতিমালার শর্ত পালনে ব্যর্থ হলে তিন বছরের আগেই যে কোনো প্রতিষ্ঠানকে তালিকা থেকে বাদ দিতে পারবে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোকে প্রতিবছর ১৫ জানুয়ারির মধ্যে বার্ষিক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এ প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন

×