ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী

ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৪০

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সম্প্রতি ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শনে গেলে সমাজকল্যাণমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক এস এম রেজাউল আলম ও এস এম মঞ্জুরুল আলম অভি।

হেডকোয়ার্টার্সে পৌঁছে মন্ত্রী প্রথমে ওয়ালটনের তৈরি বিভিন্ন প্রযুক্তিপণ্যে সুসজ্জিত ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন। পরে অত্যাধুনিক এসএমটি (সারফেস মাউন্ট টেকনোলজি) মেশিনে পিসিবি বা মাদারবোর্ড উৎপাদনসহ বিভিন্ন পণ্যের উৎপাদনপ্রক্রিয়া পরিদর্শন করেন।

এ ছাড়া তিনি ওয়ালটন হেডকোয়ার্টার্সে স্থাপিত ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেন। এ সময় তিনি ওয়ালটনের প্রযুক্তিগত উৎকর্ষ, মান নিয়ন্ত্রণ, গবেষণা ও উন্নয়ন এবং রপ্তানি কার্যক্রম সম্পর্কে ধারণা নেন।

পরিদর্শনকালে সমাজকল্যাণমন্ত্রী বলেন, খুচরা যন্ত্রাংশ থেকে শুরু করে ওয়ালটন সম্পূর্ণ ফিনিশড পণ্য উৎপাদন করছে। ওয়ালটনের পণ্যের মান ও স্থায়িত্ব যেমন উন্নত, তেমনি দামও সাশ্রয়ী।

তিনি বলেন, বিপুল কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি স্থানীয়ভাবে প্রযুক্তিপণ্য উৎপাদনের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে ওয়ালটন। চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×