ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মোহাম্মদ ইউনুছ আইবিসিএফের চেয়ারম্যান নির্বাচিত

মোহাম্মদ ইউনুছ আইবিসিএফের  চেয়ারম্যান নির্বাচিত
×

শিল্প ও বাণিজ্য ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩১

| প্রিন্ট সংস্করণ

ইসলামিক ব্যাংকগুলোর শীর্ষ সংগঠন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান। ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারমম্যানের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন আইবিসিএফের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

গত বুধবার শাহ্জালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) সভায় নির্বাচিত হন তারা। সভায় আগামী দুই বছরের জন্য ফোরামের ১১ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সভায় উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নূরুন নেওয়াজ, সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান, স্ট্যার্ন্ডাড ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ফিরোজুর রহমান, শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সানাউল্লাহ সাহিদ, শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন। এ ছাড়াও উপস্থিত ছিলেন আইবিসিএফের অনারারি সচিব নূরুল ইসলাম খলিফা, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, সম্মিলিত ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ প্রমুখ।

আরও পড়ুন

×