সিটিজেনস ব্যাংকের ‘ত্রৈমাসিক ব্যাবসায়িক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ২২:৩৭
সিটিজেনস ব্যাংকের ‘ত্রৈমাসিক বার্ষিক ব্যাবসায়িক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ব্যাংকটির প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন। এতে গত ত্রৈমাসিক ব্যাবসায়িক কার্যক্রমের সমন্বিত পর্যালোচনা করা হয় এবং উল্লেখযোগ্য সাফল্যসমূহের পাশাপাশি উন্নয়নের প্রয়োজনীয় ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়।
সম্মেলনে বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ব্যাংকিং খাতে সম্ভাব্য প্রভাব এবং তা মোকাবিলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়াও অবশিষ্ট নয় মাসের ব্যাবসায়িক লক্ষ্য অর্জনের জন্য বাস্তবভিত্তিক কৌশলগত পরিকল্পনা, ব্যাবসা সম্প্রসারণ, কার্যক্রমগত দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমের গতি ত্বরান্বিতকরণ, ব্যাবসায়িক নেটওর্য়াক সম্প্রসারণ, উদ্ভাবনী ও গ্রাহক বান্ধব সেবা প্রদান, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এসএমই ও কৃষিবান্ধব খাতে অগ্রাধিকারের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।
সভায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও মো. আবদুল লতিফসহ বিভিন্ন বিভাগীয় প্রধান এবং শাখা ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন। টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও কার্যকর কৌশল নিয়ে আলোচনা করেন তারা। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- সম্মেলন