ঢাকা রোববার, ১৫ নভেম্বর ২০২৬

অগ্রণী ব্যাংকের ফরিদপুর সার্কেলে টাউন হল সভা

১৩ কোটি টাকার ঋণ বিতরণ

অগ্রণী ব্যাংকের ফরিদপুর সার্কেলে টাউন হল সভা
×
×

ছবি: আয়োজকদের সৌজন্যে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ | ২৩:০৩

অগ্রণী ব্যাংক পিএলসির ফরিদপুর সার্কেলের বিশেষ টাউন হল সভায় ৩৫৪টি স্পট ঋণের আওতায় ১৩ কোটি টাকা বিতরণ এবং ৮ কোটি ১৭ লাখ টাকার খেলাপি ঋণ নগদ আদায় করা হয়েছে। শুক্রবার ফরিদপুরের ডোমরাকান্দির ব্র্যাক লার্নিং সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর সার্কেলের মহাব্যবস্থাপক সুপ্রভা সাঈদ। সার্কেলের উপমহাব্যবস্থাপক সাবিনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণে ফরিদপুর জুট ফাইবার্স লিমিটেড, গোয়ালন্দ টেক্সটাইল ও চিরন্তন ট্রেডিং কোংয়ের প্রতিনিধিসহ বিভিন্ন শাখার গ্রাহকেরা অংশ নেন। এ ছাড়া সার্কেলাধীন অঞ্চলপ্রধান, শাখাপ্রধান এবং ইসলামিক উইন্ডোর ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষি খাতে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমসহ সব ধরনের প্রাক্-অর্থায়ন ও পুনঃঅর্থায়ন স্কিম এবং ব্যাংকের ‘৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা’ বাস্তবায়নের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি কৃষক ও প্রান্তিক ব্যবসায়ীদের কাছে ঋণসুবিধা পৌঁছে দেওয়ার পাশাপাশি ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও সুশাসন নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সংবাদ বিজ্ঞপ্তি। 

আরও পড়ুন

×