ঢাকা রোববার, ১৫ নভেম্বর ২০২৬

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্ক

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্ক
×
×

রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ একটি বস্তু পড়ে আছে। ছবি: সমকাল

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ | ২৩:২৩ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬ | ২৩:২৫

জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটির চারপাশ ঘিরে রেখেছে। নিরাপত্তার স্বার্থে ওভারপাসের সড়কে যান চলাচলও বন্ধ রাখা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যার পর উজ্জ্বল নামে এক ব্যক্তি ওভারপাস দিয়ে হাঁটার সময় বস্তুটি দেখতে পান। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। পরে পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, র‌্যাব ও ফায়ার সার্ভিস কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওভারপাসের এক পাশে পড়ে থাকা বস্তুটির গায়ে বৈদুতিক তারে সংযোগসহ লাল টেপ প্যাঁচানো রয়েছে। এছাড়াও বস্তুটির ওপরে ‘সাবধান-বিপদজনক’ লেখা রয়েছে। বস্তুটি ঘিরে রাখার পাশাপাশি পুলিশ ওই সড়কে যানচলাচল বন্ধ রেখেছে।

জামালপুর থানার ওসি নাজমুস সাকিব বলেন, ঘটনাটি শোনার পরপরই ফোর্স নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শনে যান। বোমাসদৃশ বস্তুর আশপাশ থেকে লোকজন নিরাপদ দূরত্বে সরিয়ে দেন। তিনি বলেন, ঘাটাইল সেনানিবাসের সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে বস্তুটি পরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন

×