ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

নভোএয়ারের বহরে যুক্ত হলো ৭ম উড়োজাহাজ

নভোএয়ারের বহরে যুক্ত হলো ৭ম উড়োজাহাজ
×

ছবি: সৌজন্য

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯ | ০৮:২০

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার-এর বহরে ৬৮ আসন বিশিষ্ট অত্যাধুনিক এটি আর ৭২-৫০০ মডেলের আরেকটি উড়োজাহাজ যুক্ত হয়েছে। এ নিয়ে নভোএয়ার-এর উড়োজাহাজের সংখ্যা সাত-এ উন্নীত হলো।

উড়োজাহাজটি রোববার বেলা ২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় নভোএয়ার-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব ফিরোজ আলম ও অন্যান্য পরিচালকবৃন্দ ও উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন উড়োজাহাজ দিয়ে নভোএয়ার শীঘ্রই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা করেছে।

নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার ৬টি, চট্টগ্রাম রুটে প্রতিদিন ৫টি, যশোর ৫টি, সৈয়দপুর ৫টি, সিলেট ২টি, রাজশাহী, বরিশালও কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।

২০১৩ সালের জানুয়ারীতে নভোএয়ার ফ্লাইট পরিচালনা শুরু করে। সঠিক সময়ে উড্ডয়ন ও সর্বোত্তম যাত্রী সেবা প্রদানের মাধ্যমে নভোএয়ার যাত্রীদের অন্যতম পছন্দের এয়ারলাইনস হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে । সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×