ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ক্রিয়েটিভ কমিউনিকেশনগুলোকে সম্মাননা দিল ব্র্যান্ড ফোরাম

ক্রিয়েটিভ কমিউনিকেশনগুলোকে সম্মাননা দিল ব্র্যান্ড ফোরাম
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২১ | ০৮:২০ | আপডেট: ২৯ আগস্ট ২০২১ | ০৮:২০

বাংলাদেশে ব্র্যান্ড ফোরাম ফ্ল্যাগশিপ বাংলাদেশের ক্রিয়েটিভ ক্যাম্পেইনগুলোকে সম্মাননা দিয়েছে। শনিবার ‌'কমওয়ার্ড: কমিউনিকেশনস ইন ক্রিয়েটিভ এপেলেন্স' গ্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে এক হাজারের বেশি মার্কেটিং এবং কমিউনিকেশন উৎসাহীরা উপস্থিত ছিলেন। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড এবং গ্র্যান্ড প্রিপ-এই চারটি র‌্যাঙ্কে ২৬টি ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়েছে। এ বছর সম্মাননার জন্য ১১০০ এরও বেশি মনোনয়ন জমা পড়ে। ২০১৯ সালের ১ মে থেকে ২০২১ সালের ৩১ মে সময়কালে পরিচালিত ক্যাম্পেইন কমওয়ার্ড ২০২১ -এ মনোনয়নের জন্য উপযোগী ছিল। বিচারকদের মাধ্যমে ৫৭৩ টি কাজ প্রাথমিকভাবে বাছাই করা হয় যার মধ্যে ২২৬ টি কাজ চূড়ান্তভাবে বিজয়ী হিসেবে নির্বাচিত হয়। ক্যাম্পেইনগুলো ৩টি গ্র্যান্ড প্রিপ, ২৬ টি স্বর্ণ, ৬৯ টি রৌপ্য এবং ১২৮ টি ব্রোঞ্জ বিজয়ী সম্মাননা অর্জন করে।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পরিচালক এবং বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরামের প্রতিষ্ঠাতা নাজিয়া আন্দালিব প্রীমা, বলেন, "স্পষ্ট ও কার্যকর কমিউনিকেশনের প্রয়োজনীয়তা গত এক বছরে আমরা যতটা অনুভব করেছি তা এর আগে কখনো অনুভব করিনি এবং তারপর থেকে আমরা যে প্রতিটি ধাপ অতিক্রম করছি তা আমাদের বেঁচে থাকার জন্য এবং এই মহামারী থেকে বেরিয়ে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সম্পূর্ণ প্রক্রিয়াতে কার্যকর কমিউনিকেশনের প্রয়োজন অনেক"।

এশিয়াটিক এমসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস হাসান নেভিল, এফসিবি বিটোপির ব্যবস্থাপনা পরিচালক সারা আলী, গ্রে গ্রুপ বাংলাদেশের ম্যানেজিং পার্টনার ও কান্ট্রি হেড সৈয়দ গাউসুল আলম শাওন এবং গ্রুপ এম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোরশেদ আলম এবার কমওয়ার্ড- ২০২১ এর সম্মানিত জুরি প্রেসিডেন্ট ছিলেন।

আরও পড়ুন

×