জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫ | ০৫:৩৮
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ঢাকায় পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দক্ষতা উন্নয়ন সম্মেলন।
‘কিরণ প্রেজেন্টস এনইউএসডিএফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫’, আয়োজন করে এনইউএসডিএফ বাংলাদেশ অ্যান্ড ইন অ্যাসোসিয়েশন উইথ এক্সিলেন্স বাংলাদেশ।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এস.এম আমানুল্লাহ। তিনি বলেন, আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস এবং একিউএ এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। এই দুটির মাধ্যমে শিক্ষার্থীরা আইএলটিএস এর সমমান সার্টিফিকেট পাবেন এবং অতি অল্প সময়ের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে।
তিনি বলেন, ইতিমধ্যে আমরা ব্রিটেনের সালফোর্ড ইউনিভার্সিটির সাথেও একটি চুক্তি স্বাক্ষর করেছি যেটির দ্বারা শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক কারিকুলাম সিলেবাস, পরীক্ষা পদ্ধতি, শিক্ষক প্রশিক্ষণ গবেষণা, আন্তর্জাতিক মানের ডেটা সেন্টার, মেশিন লার্নিং, ডীপ লার্নিং এবং এআই সহ ৩০টি বিষয়ে স্পন্সরড এপ্রেন্টিসশীপ প্রোগ্রাম এবং পাবলিক হেলথ বিষয়ে বিভিন্ন ইন্টারভেনশন করবো। এছাড়াও অনুষ্ঠানে তিনি সি স্কিলস শিরোনামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য একটি স্কীল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ঘোষণা করেন এবং ৫০ হাজার নারী শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আসিফ ইকবাল যিনি বাংলাদেশের অন্যতম মিউজিক কোম্পানি- গাঙচিল মিউজিক এর প্রতিষ্ঠা এবং একইসাথে এ্যাসিক্স কোম্পানীরও প্রতিষ্ঠাতা। আরো ছিলেন দীপেশ নাগ, ম্যানেজিং ডিরেক্টর গ্রামীণ ড্যানোন ফুডস লিমিটেড। এই দক্ষতা উন্নয়ন সামিটে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শুভাশীষ ভৌমিক, জনপ্রিয় স্যোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ম্যানেজিং ডিরেক্টর এটেক গ্লোবাল, তাজদিন হাসান, চিফ বিজনেস অফিসার দ্যা ডেইলি স্টার এবং কামরুল ইসলাম, জেনারেল ম্যানেজার - পাবলিক রিলেশনস ইউএস-বাংলা।
অনুষ্ঠানে উপস্থিত আলোচকরা বলেন, আগামীর বাংলাদেশের কর্পোরেট সেক্টরে নিজেকে টিকিয়ে রাখতে হলে দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই। আলোচকরা শিক্ষার্থীদের ইফেক্টিভ কমিউনিকেশন দক্ষতা, টাইম ম্যানেজমেন্ট, কর্পোরেট ইথিকস, টিম ওয়ার্ক, ইমোশনাল ইন্টেলিজেন্স, বেসিক আইটি দক্ষতা উন্নয়নের উপর অধিক জোর দেওয়া উপদেশ দেন। তাঁরা জানান, এই ধরনের দক্ষতা অর্জন ছাড়া কর্পোরেট সেক্টরে নিজেকে প্রমাণ করার সুযোগ নেই। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- দক্ষতা উন্নয়ন
- জাতীয় বিশ্ববিদ্যালয়
